ইরান ও আরব দেশগুলোর সঙ্গে চুক্তির কথা ভাবছে সৌদি
![]()
নিউজ ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সমঝোতামূলক চুক্তি করার কথা ভাবছে সৌদি আরব। এমন চুক্তি হলে এক দেশ অপর দেশে হামলা না চালানোর প্রতিশ্রুতি দেবে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর যেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য এমন চুক্তির বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুজন পশ্চিমা কূটনীতিক।
তারা বলেছেন, সৌদি আরব ১৯৭০ সালের ‘হেলেনস্কি প্রক্রিয়ার’ আদলে চুক্তির পরিকল্পনা করছে। ওই প্রক্রিয়ায় ইউরোপে স্নায়ু যুদ্ধের অবসান ঘটেছিল।
এক আরব কূটনীতিক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ইরানসহ বেশিরভাগ আরব ও মুসলিম দেশ এ ধরনের চুক্তিকে স্বাগত জানাবে। তবে তিনি সঙ্গে সতর্কতা দিয়ে বলেছেন, চুক্তিতে কোন কোন দেশ যুক্ত হবে সেটির ওপর এটির সফলতা নির্ভর করবে।
এ মুহূর্তে দখলদার ইসরায়েল ও ইরানকে একসঙ্গে চুক্তিতে আনা যাবে না। কিন্তু ইসরায়েলকে চুক্তির বাইরে রাখলেও সমস্যা। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিগ্রহ ও দ্বন্দ্বের অন্যতম কারণ হলো ইসরায়েল।
আরব এ কূটনীতিক আরও বলেছেন, ভৌগলিকভাবে ইরান সৌদির পাশেই অবস্থান করবে। তাই সৌদি এখন এমন চুক্তির ব্যাপারে তাগাদা দিচ্ছে।
সৌদির এ পরিকল্পনাতে সমর্থন জানিয়েছে ইউরোপের দেশগুলো। তারা মনে করে, আর কোনো হামলা হবে না, ইরানকে এ গ্যারান্টি দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হবে এমন চুক্তি।
তবে সংযুক্ত এ চুক্তিতে যোগ দিবে কি না এ নিয়ে শঙ্কা রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।