কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কলকাতার রাজাবাজার এলাকায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

শুক্রবার (১৫ মে) দুপুরে মুসল্লিরা রাজাবাজার ক্রসিং এলাকায় জুমার নামাজ আদায়ের জন্য জড়ো হন। অভিযোগ অনুযায়ী, রাস্তায় কাতারবদ্ধ হয়ে নামাজ আদায়ের সময় পুলিশ বাধা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী রাস্তা বন্ধ করে নামাজ আদায় নিষিদ্ধ থাকায় পুলিশ এ পদক্ষেপ নেয়। তবে অনেক মুসল্লি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে দাবি করা হচ্ছে।

এ সময় পুলিশ ও কিছু মুসল্লির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়, যা পরে উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

কলকাতা পুলিশ জানিয়েছে, জনবহুল সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছিল। পুলিশ হস্তক্ষেপের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *