হজযাত্রীদের ধর্মীয় সমস্যা ও জিজ্ঞাসার সমাধান দেবেন সৌদি গ্র্যান্ড মুফতি

হজযাত্রীদের ধর্মীয় সমস্যা ও জিজ্ঞাসার সমাধান দেবেন সৌদি গ্র্যান্ড মুফতি

হজযাত্রীদের ধর্মীয় সমস্যা ও জিজ্ঞাসার সমাধান দেবেন সৌদি গ্র্যান্ড মুফতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলার কাউন্সিলের চেয়ারম্যান শায়খ সালেহ আল ফাওজান মক্কায় তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রোববার মক্কায় ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির এক অধিবেশনে সভাপতিত্ব করার মাধ্যমে তিনি হজের আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেন।

মক্কা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ মৌসুমের নিয়মিত কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। অধিবেশনে স্থায়ী কমিটির মহাসচিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে হজের বিভিন্ন শরিয়া ও ধর্মীয় বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হাজিদের পক্ষ থেকে আসা বিভিন্ন জিজ্ঞাসা ও সমসাময়িক বিষয়গুলোর ওপর ইসলামী বিধান অনুযায়ী সুস্পষ্ট ব্যাখ্যা ও সমাধান তৈরিতে গুরুত্ব দেওয়া হয়।

গ্র্যান্ড মুফতির মক্কায় অবস্থান এবং ফতোয়া কমিটির এই কার্যক্রম পরিচালনার মূল লক্ষ্য হলো হাজিদের সর্বোচ্চ ধর্মীয় সেবা নিশ্চিত করা। জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতা জানিয়েছে, হজের সময় হাজিরা যাতে সঠিক ধর্মীয় নির্দেশনা পেতে পারেন এবং হজের যাবতীয় বিধান নির্ভুলভাবে পালন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের শীর্ষস্থানীয় এই আলেম প্রতি বছর হজের সময় মক্কায় অবস্থান করে হাজিদের বিভিন্ন জটিল সমস্যার সমাধান ও ফতোয়া প্রদান করেন। এবারও হজ মৌসুমের শুরুতেই তিনি মক্কায় পৌঁছে পূর্ণোদ্যমে কাজ শুরু করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *