ভারত ভবিষ্যতে কোন দুঃসাহস দেখালে ইতিহাসে পরিণত হবে- খাজা আসিফ

ভারত ভবিষ্যতে কোন দুঃসাহস দেখালে ইতিহাসে পরিণত হবে- খাজা আসিফ

ভারত ভবিষ্যতে কোন দুঃসাহস দেখালে ইতিহাসে পরিণত হবে- খাজা আসিফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভবিষ্যতে কোন দুঃসাহস দেখালে ভারত ইতিহাসে পরিণত হবে এবং এর ভূগোলও পরিবর্তিত হবে বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর ডন নিউজের।

সোমবার (১৮ মে) জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্ত্যব্য করেন।

খাজা আসিফ বলেন, একটি জাতি হিসেবে ভারত মনে করে তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তবে পাকিস্তান যেকোন ধরনের সংঘাতের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, গত বছরের ২২ এপ্রিল পাহেলগাম হামলা থেকে শুরু হয়ে সামরিক সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ধ্বংসাত্মক জবাব দিয়েছে।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উস্কানিমূলক মন্তব্য করে। আর তারই জবাবে ভারতকে সর্তক করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে ভারতীয় সেনাপ্রধান তার হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন। সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের অংশ হতে চায়।

প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, পাকিস্তান বর্তমানে আঞ্চলিকভাবে উচ্চ মর্যাদাসম্পন্ন অবস্থানে রয়েছে। এদিকে, ভারত ও ইসরায়েলের সম্ভাব্য সমন্বয়ের প্রশ্নে তিনি বলেন, তাদের উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে পারে। ইসরায়েল চায় না এই অঞ্চলে তার সহযোগী ভারত ছাড়া অন্য কোনো শক্তি বেশি প্রভাবশালী হোক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।