রাঙামাটিতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পার্বত্য অঞ্চলের ভূমি সেবাকে আরও গতিশীল করতে রাঙামাটি ভূমি অফিসের নথিপত্র ডিজিটালাইজেশনের কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে ভবিষ্যতে যেকোনো সেবা প্রার্থী নিজের আইডির মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে তার ভূমি সংক্রান্ত তথ্য সহজেই দেখতে পারবেন।
মেলায় জেলা প্রশাসনের ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম উপস্থাপনের জন্য প্রায় ২০টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে সাধারণ জনগণ ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধসহ নানা ধরনের ভূমি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে এক ছাদের নিচে বিভিন্ন ভূমি সেবা প্রদান করায় জনগণের ভোগান্তি কমবে এবং সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।