হালদা নদীর পুনঃখননের উদ্বোধন, ৪৩ দিনের প্রকল্পে কর্মসংস্থান ৪৭৬ জনের
![]()
নিউজ ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশের নদী, খাল ও ছড়া খনন, পুনঃখননের বিপ্লব শুরু হয়েছে। বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশবাসীকে যে ইশতেহার দিয়েছিল তা হাতের কালি মুছে যাওয়ার আগে বাস্তবায়ন শুরু করেছে সরকার।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হালদা নদীর খনন কাজ উদ্বোধন শেষে যোগ্যছোলা বাজারে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, দেশের মানুষকে যে ওয়াদা করেছে প্রধানমন্ত্রী তা বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল নারীরা এ সেবার আওতায় আসবেন। এ ছাড়া ইশতেহারের অন্যতম ঘোষণা মতে নদী, খাল ও ছড়া খনন করে পুনঃজাগরণের কাজকে সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ পানি না থাকলে সেচ ব্যবস্থা ব্যাহত হলে কৃষির সমৃদ্ধি আসবে না। দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন তিনি।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়ার সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এমএন আবছার ও মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি মো. হাবিবুর রহমান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
উল্লেখ, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুত ইজিপিপি প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেশের রুই প্রজাতি মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজান অংশে ৫ কিলোমিটার খনন কাজ শুরু হয় গেল মাসের শেষ দিকে। ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা ব্যয়ের এ প্রকল্পে কাজ চলমান। ৪৩ দিনের এ প্রকল্পে কর্মসংস্থান হয়েছে ৪৭৬ জনের।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।