রাঙামাটিতে খাবারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে দুই হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

রাঙামাটিতে খাবারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে দুই হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

রাঙামাটিতে খাবারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে দুই হোটেলকে ২ লাখ টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে খাবার হোটেলে অভিযান পরিচালনা করে খাবারের সঙ্গে রাসায়নিক দ্রব্য ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

বুধবার বিকেলে শহরের কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সীমু সরকার। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়, জেলা স্যানিটারি ইন্সেপেক্টর মো. সালাউদ্দিন, পৌরসভার স্যানিটারি ইন্সেপেক্টর ফিরোজ আল মাহমুদ সোহেল, জেলা ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে “মায়ের দোয়া” নামের একটি হোটেলে খাবারের সঙ্গে রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং “নান্না বিরিয়ানি হাউজ”-এ রান্নাঘরের পাশে টয়লেট থাকা ও অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণের অভিযোগে পৃথকভাবে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

রাঙামাটিতে খাবারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে দুই হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

এছাড়া মায়ের দোয়া হোটেলকে আগামী ছয় মাসের মধ্যে এবং নান্না বিরিয়ানি হাউজকে আগামী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে অর্থদণ্ড পরিশোধ না করলে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

অভিযান চলাকালে শহরের আরও কয়েকটি খাবার হোটেলে তল্লাশি চালানো হয় এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় বলেন, দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, কাঁচা ও রান্না করা মাংস একসাথে সংরক্ষণ, খাবারের সঙ্গে রাসায়নিক দ্রব্য (ইস্ট, হাইড্রোজ) ব্যবহারের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। তিনি জানান, জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed