কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হবে এসডিজি ভিলেজ

কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হবে এসডিজি ভিলেজ

কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হবে এসডিজি ভিলেজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। সংশ্লিষ্টদের মতে, এটি দেশের জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশীদ প্রমুখ।

সভায় জানানো হয়, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর ১৭টি বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি গ্রামকে একটি আদর্শ এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামবাসী দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন উন্নয়নমূলক সেবার সুবিধা পাবেন।

সভায় আরও জানানো হয়, আগামী ১০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজের উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকার জন্য একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *