পাকিস্তানে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত

পাকিস্তানে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত

পাকিস্তানে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

সূত্র আরও জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।