গবাদি পশু পাচার বিরোধী অভিযানে আসামে ৮৫৬ জন গ্রেপ্তার ও ২,৯৮০ কেজি গরুর মাংস জব্দ

গবাদি পশু পাচার বিরোধী অভিযানে আসামে ৮৫৬ জন গ্রেপ্তার ও ২,৯৮০ কেজি গরুর মাংস জব্দ

গবাদি পশু পাচার বিরোধী অভিযানে আসামে ৮৫৬ জন গ্রেপ্তার ও ২,৯৮০ কেজি গরুর মাংস জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যে গবাদি পশু চোরাচালান ও চুরি রোধে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৮৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে প্রায় ২ হাজার ৯৮০ কেজি গরুর মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২১ মে) এ তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেন, গবাদি পশু চোরাচালানের বিরুদ্ধে রাজ্য সরকার “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে এবং অবৈধ গরু বাণিজ্য ও পরিবহন চক্র নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “গরু চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স,” উল্লেখ করে রাজ্যজুড়ে চলমান অভিযানের কথা তুলে ধরেন।

এদিকে চলতি বছরের শুরুতে প্রাণী অধিকার সংগঠন পেটা ইন্ডিয়া আসামের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গবাদি পশু পরিবহনের অভিযোগ তোলে। সংগঠনটি গত ২৯ জানুয়ারি আসামের প্রাণিসম্পদ ও ভেটেরিনারি বিভাগের পরিচালকের কাছে এবং পরে ৩ ফেব্রুয়ারি আসাম পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা দেয়।

অভিযোগে বলা হয়, উত্তর লাখিমপুর জেলার বাংলমারা বাজার থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও ভেটেরিনারি সনদ ছাড়া গবাদি পশু পরিবহন করা হচ্ছিল। পাশাপাশি প্রাণী পরিবহন ও কল্যাণবিষয়ক বিধিমালা লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

পেটা আরও দাবি করে, উত্তর লাখিমপুর থেকে নাগাঁওমুখী বিভিন্ন রুট ব্যবহার করে বিশেষ করে রাতের বেলায় সংঘবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে গবাদি পশু পরিবহন করা হচ্ছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আসাম সরকার। অন্যদিকে গবাদি পশু চোরাচালান ও অবৈধ পরিবহন চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *