লংগদুতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উপজেলা কমিটি গঠন: সভাপতি রিপেল, সম্পাদক জ্ঞান জ্যোতি

লংগদুতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উপজেলা কমিটি গঠন: সভাপতি রিপেল, সম্পাদক জ্ঞান জ্যোতি

লংগদুতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উপজেলা কমিটি গঠন: সভাপতি রিপেল, সম্পাদক জ্ঞান জ্যোতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার (২৪ মে ২০২৬) সকাল ৯টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে রিপেল চাকমাকে সভাপতি, জ্ঞান জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুবর্ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা।

এসময় উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য সবিনয় চাকমা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা।

সভায় বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে লংগদু উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed