থানচির দুর্গম পাহাড়ে ডায়রিয়া মোকাবিলায় বিজিবির মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

থানচির দুর্গম পাহাড়ে ডায়রিয়া মোকাবিলায় বিজিবির মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

থানচির দুর্গম পাহাড়ে ডায়রিয়া মোকাবিলায় বিজিবির মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে ডায়রিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আক্রান্ত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বিজিবি ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ন।

সম্প্রতি থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়। এতে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে স্থানীয় জনগণের দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি পরিস্থিতিকে জটিল করে তোলে।

এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার থেকে সীমান্তবর্তী দুর্গম পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ায় বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশের বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে থানচি উপজেলার দুর্গম রেমাক্রী বাজার ও তিন্দু এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল অফিসার তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া এর নেতৃত্বে বিজিবির একটি অভিজ্ঞ মেডিকেল টিম আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন।

পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে স্থানীয় জনগণকে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো কার্যক্রমকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় জনগণও বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সংশ্লিষ্টরা জানান, বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সীমান্ত এলাকার মানুষের আস্থা বৃদ্ধি, সম্প্রীতি বজায় রাখা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed