পার্বত্য চট্টগ্রামে শহিদ সৈনিক আবু হানিফার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ

পার্বত্য চট্টগ্রামে শহিদ সৈনিক আবু হানিফার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ

পার্বত্য চট্টগ্রামে শহিদ সৈনিক আবু হানিফার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ শুক্রবার (১০ জুলাই) পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সৈনিক মো: আবু হানিফা-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী।

বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করতে সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নিয়ে কর্তব্যরত অবস্থায় তিনি আত্মোৎসর্গ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১০ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে বান্দরবানের তামলোপাড়া টিওবি ক্যাম্পে কেএনএ-এর একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত সৈনিক মো. আবু হানিফা বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন।

পরে তাকে দ্রুত হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৬টায় তিনি শাহাদাত বরণ করেন।

তাঁর অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী তাকে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক’ প্রদান করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীদের দমনে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

সেনাবাহিনীর মতে, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় শহিদ সৈনিক আবু হানিফার আত্মত্যাগ ও বীরত্ব সেনাবাহিনীর সকল সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর কর্তব্যপরায়ণতা, দেশপ্রেম ও আত্মোৎসর্গ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *