পাকিস্তান-লেবানন সেনাপ্রধানদের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মতি

পাকিস্তান-লেবানন সেনাপ্রধানদের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মতি

পাকিস্তান-লেবানন সেনাপ্রধানদের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানায়, লেবাননের সেনাপ্রধান রোডলফ হাইকাল রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) সফরকালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সফরের শুরুতে লেবাননের সেনাপ্রধানকে জিএইচকিউতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত বৈঠকে জেনারেল আসিম মুনির লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ জোরদার করছে ইসলামাবাদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *