জনদুর্ভোগ নিরসনে সেনাবাহিনীর মহালছড়ি জোনের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

জনদুর্ভোগ নিরসনে সেনাবাহিনীর মহালছড়ি জোনের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

জনদুর্ভোগ নিরসনে সেনাবাহিনীর মহালছড়ি জোনের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মহালছড়িতে দীর্ঘদিনের বিভিন্ন জনদুর্ভোগ নিরসন এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার এলাকার পরিবেশ উন্নয়ন ও অগ্নিকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল জাবির আসিফ।

সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীরা বিস্তারিত আলোচনা করেন।

সভায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মহালছড়ি ও মাইসছড়ি এলাকার বাসিন্দারা নানা ধরনের দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করে, ফলে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হয়। এ সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া মহালছড়ির দুটি গুরুত্বপূর্ণ বাজারে ময়লা-আবর্জনা অপসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টি সভায় উঠে আসে। বাজার এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা শক্তিশালী করা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা ও বৈদ্যুতিক সংযোগ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, জনদুর্ভোগ নিরসনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব হবে।

সভা শেষে বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed