মণিপুরে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

মণিপুরে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

মণিপুরে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় গত তিন দিন ধরে পরিচালিত যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক মানের সরঞ্জাম উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

মণিপুর পুলিশ জানিয়েছে, ২০ জুন নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেইলোন ভাইফেই, লেইলোন মুনলুই, মোলহোই, পি. মোল্ডিং, লেইলোন খুনৌ এবং আশপাশের এলাকায় সশস্ত্র জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর অভিযান শুরু করা হয়।

অভিযানে মণিপুর পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ), কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা) এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় সন্দেহভাজন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে প্রতিরোধের মুখেও নিরাপত্তা বাহিনী ২১ ও ২২ জুন একাধিক স্থানে ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান অব্যাহত রাখে।

অভিযান চলাকালে মোট ২৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ১৭টি একনল ও দোনলা বন্দুক এবং ৮টি অত্যাধুনিক অস্ত্র রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, একটি এম-৪ কারবাইন, দুটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর), একটি এসকেএস রাইফেল এবং একটি দেশীয়ভাবে তৈরি .৩০৩ স্নাইপার রাইফেল। এছাড়া ১১টি সিঙ্গেল ব্যারেল লোডিং (এসবিএল) রাইফেলও উদ্ধার করা হয়েছে।

অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের গোলাবারুদ, যোগাযোগ সরঞ্জাম এবং অন্যান্য সামরিক সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ কর্মকর্তারা এ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন। তাদের মতে, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক দুর্বল করা এবং সশস্ত্র তৎপরতা প্রতিরোধে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।