আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় সোমবার রাতভর চালানো অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া বিভিন্ন মামলার আসামি এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজনকেও আটক করা হয়েছে।

আটকদের মধ্যে রাঙামাটি কোতয়ালী থানার আওতায় ১৬ জন, কাউখালী থানায় ২ জন, লংগদু থানায় ১ জন, বাঘাইছড়ি থানায় ১ জন এবং কাপ্তাই থানায় ১ জন রয়েছেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে ১৬ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত অভিযানে আটক অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের দাবি, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed