মিজোরামে আসাম রাইফেলসের পৃথক অভিযানে ৮৪ লাখ রুপির হেরোইন জব্দ, আটক ২
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম রাজ্যের চাম্ফাই জেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে প্রায় ৮৪ লাখ রুপি মূল্যের হেরোইন নং-৪ জব্দ করেছে আসাম রাইফেলস ও চাম্ফাই পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ জুন চাম্ফাই জেলার জোটে এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে একটি সন্দেহভাজন টিভিএস স্কুটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৮৭ দশমিক ২ গ্রাম হেরোইন নং-৪ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার রুপি। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে একটি সন্দেহভাজন ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৪ দশমিক ৮ গ্রাম হেরোইন নং-৪ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার রুপি। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা মাদক, আটক ব্যক্তিদের এবং উদ্ধার হওয়া যানবাহন পরবর্তী তদন্ত ও আইনি কার্যক্রমের জন্য চাম্ফাইয়ের আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।