বাংলাদেশি পর্যটকের অপেক্ষায় কলকাতা, ভিসা চালুর ঘোষণায় ব্যবসায়ীদের স্বস্তি

বাংলাদেশি পর্যটকের অপেক্ষায় কলকাতা, ভিসা চালুর ঘোষণায় ব্যবসায়ীদের স্বস্তি

বাংলাদেশি পর্যটকের অপেক্ষায় কলকাতা, ভিসা চালুর ঘোষণায় ব্যবসায়ীদের স্বস্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভিসা চালুর ঘোষণায় স্বস্তি ফিরেছে কলকাতার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে। প্রায় দুই বছর পর এই সিদ্ধান্তে লোকসানের মুখে পড়া ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন তারা। দুই দেশের মধ্যে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতিও আবার চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কলকাতার নিউমার্কেট এলাকার মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই স্ট্রিট, পার্ক স্ট্রিটসহ প্রায় অর্ধশত ছোট-বড় সড়কের পাশে শুধু বাংলাদেশি পর্যটকদের কথা মাথায় রেখে গড়ে উঠেছে এক হাজারের বেশি আবাসিক হোটেল। বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি নেমে এসেছে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে।

ব্যবসায়ীরা বলছেন, ভিসা চালু হলে মধ্যবিত্ত পর্যটকরাও আবার আসতে শুরু করবেন। এতে নিউমার্কেট এলাকার ব্যবসা আবার সচল হবে। বর্তমানে যাত্রী কম, বাস চলাচলও সীমিত, আর হোটেলগুলো প্রায় ফাঁকা। তবে ভিসা স্বাভাবিক হলে এসব সমস্যা কেটে যাবে এবং ব্যবসা আবার আগের মতো চলবে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশিরা শুধু কেনাকাটাই করেন না, তারা কলকাতায় হোটেলে থাকেন, যাতায়াত করেন এবং চিকিৎসাসেবাও নেন। পর্যটক ভিসা বন্ধ হওয়ার পর থেকেই কলকাতার এই নির্দিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের মন্দা দেখা দেয়।

তবে ভিসা চালুর ঘোষণার পর আবার হোটেল বুকিং ও কেনাকাটা বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা। তাদের মতে, এতে স্থবির হয়ে পড়া স্থানীয় অর্থনীতিও আবার গতি ফিরে পাবে।

ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই ছিলেন সবচেয়ে বেশি। ওই বছর প্রায় ২২ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেন, যা ছিল রেকর্ড।

এরপর ২০২৪ সাল থেকে এই সংখ্যা কমতে শুরু করে। সবশেষ ২০২৫ সালে বাংলাদেশি পর্যটকের সংখ্যা নেমে আসে মাত্র সাড়ে ৪ লাখে। এতে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল কলকাতার ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed