পাহাড়ের এক অদম্য নারী রেনেসাঁ চাকমার সফল উদ্যোক্তা হবার গল্প
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির সফল নারী উদ্যোক্তা রেনেসাঁ চাকমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উদ্যোক্তাদের কর্যক্রম দেখে বিভিন্ন হোমমেইড পণ্য তৈরি ও বিপননের ধরনা পান তিনি। যার প্রথম ধাপ ছিলো নিমপাতা আর কাঁচা হলুদ দিয়ে নিম ফেসিয়াল ক্লিনজার তৈরি। এই নিম ফেসিয়াল ফেসবুকে পোস্ট করলে ব্যাপক সাড়া পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর থেকে একের পর পন্য তৈরি করে হাজির হতে থাকেন তাদের নিজস্ব প্লাটফর্ম “টুকিটাকি” তে।
তার এই সফলতার পথটি সহজ ছিলো না। রাঙামাটির শহরের অদূরে রাঙ্গাপানি গ্রামে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রেনেসাঁ। সাড়ে চার বছর বয়সে বাবাকে হারিয়ে অভাব অনটনের মধ্যেই বড় হয়েছেন তিনি। বহুবার থমকে গেছে পড়াশোনা। তবুও টিউশনি করে চালিয়ে গেছেন নিজের শিক্ষাকার্যক্রম। রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের এই শিক্ষার্থীর ২০২০ সালে করোনা থাবায় বন্ধ হয়ে যায় টিউশন। বন্ধ হওয়ার উপক্রম হয় পড়াশোনা।

অদম্য এই নারী করোনা মহামারি সেই সময়টি লাগিয়েছেন কাজে। মাত্র সাড়ে চার বছর বয়সে অভিভাবক হারানো রেনেসাঁ এখন তার নামের সার্থকতা প্রমান করেছেন। পুন:জাগরন হয়েছে তার। আজ তিনি হয়ে উঠেছেন পাহাড়ের নারীদের পথপদর্শক। তার উদ্ভাবিত ২০ প্রকারের পণ্য এখন দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে রেনেসাঁর “টুকিটাকি”।
রাঙামাটির পাহাড়ি তরুণী রেনেসাঁ চাকমা’র ছোট্ট সেই উদ্যোগই আজ রূপ নিয়েছে অনলাইনভিত্তিক সফল প্রতিষ্ঠান “টুকিটাকি”তে। রেনেসাঁ শুধু নিজেই সফল হননি, পাহাড় ও সমতলের হাজারেরও বেশি নারীকে প্রশিক্ষণ দিয়েছেন। নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ থেকে পেয়েছেন “অদম্য নারী পুরস্কার”। আর এই পথচলায় কর্মসংস্থান হয়েছে আরও কয়েকজন নারীর। তারাও স্বপ্ন দেখেন নেনেসাঁর মতো সামলম্বী হবার।

মুক্তা চাকমা বলেন, আমি কারখানায় কাজ করি। দিদি সর রেড়ি করে দিলে আমি সেগুলো প্যাকেট করি এবং রাঙামাটি ও ঢাকার দোকানের জন্য পাঠিয়ে দি। এখানে স্বাস্থ্য সম্মতভাবে পরিস্কার পরিচ্ছন্নভাবে এবং যতœসহকারে কাজগুলো করা হয়।
মৈত্রি চাকমা বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি দুই বছর ধরে দিদি দোকানে চাকরী করছি। আগে লেখাপড়ার খরচ বাড়ি থেকে আনতে হতো। এখন অনেক সময় উল্টো বাড়িতে টাকা পাঠায়। আমার মা বাবা খুব খুশি হন।
হেলি চাকমা বলেন, পাড়াশুনা ও চাকরীর পাশাপাশি দিদির কাছ থেকে কাজগুলো শেখার চেষ্টা করছি। কিভাবে ব্যবসা করতে হয়। কি কি নিয়ে ব্যবসা করলে আমিও উদ্যোক্তা হতে পারবো সেগুলো শেখার চেষ্টা করছি।

রেনেসাঁর রাঙামাটি ও ঢাকার বনীতে দুটি দোকান ছাড়াও অনলাইনেও বিক্রি হচ্ছে পন্য।
তুলসী ফেসিয়াল, বিভিন্ন ফেশপ্যাক, হেয়ারপ্যাক ও হেয়ারঅয়েল, বুটিক পোশাক, পাহাড়ি হলুদ, মরিচসহ ২০টিরও বেশি পণ্য নিয়ে কাজ করছেন তিনি। পাহাড়ের নানা ফল ড্রাই করে বিক্রি করেন। তার মধ্যে রয়েছে শুকনো আনারস, শুকনো পেঁপে, মিক্সড ড্রাই ফ্রুটস, আচার, কাজুবাদাম, আনারসের লাড্ডু। টুকিটাকিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইলেন সরকারি সহায়তা।
টুকিটাকি’র স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা রেনেসাঁ চাকামা বলেন, শুরুটা অনেকের কাছে গল্পের মতো মনে হলেও সেটি ছিলো আমার ঠিকে থাকার যুদ্ধ। রাঙামাটি ও ঢাকার বনীতে দুটি দোকান ছাড়াও অনলাইনেও বিক্রি করা হয়। শুরুটা অনলাইনে বিক্রি করি পরে দোকান দেয়া হয়।

তিনি আরও বলেন, তুলসী ফেসিয়াল, বিভিন্ন ফেশপ্যাক, হেয়ারপ্যাক ও হেয়ারঅয়েল, বুটিক পোশাক, পাহাড়ি হলুদ, মরিচসহ ২০টিরও বেশি পণ্য নিয়ে কাজ করছি। এছাড়া পাহাড়ের নানা ফল ড্রাই করে বিক্রি করি। তার মধ্যে শুকনো আনারস, শুকনো পেঁপে, মিক্সড ড্রাই ফ্রুটস, আচার, কাজুবাদাম, আনারসের লাড্ডু।
রেনেসাঁ চাকামা আরও বলেন, সহায়তা কিছুটা পেয়েছি তবে আরও অনেকদূর এগিয়ে যেতে সরকারি সহায়তা ছাড়া কোনভাবেই সম্ভব না। সরকার যদি পাহাড়ের নারীদের জন্য বিশেষ বরাদ্দ রাখে তাহলে আমার মতো অনেক নারী সাবলম্বী হতে পারবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।