রাজস্থলীতে সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ শুরু, চারা বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ শুরু, চারা বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ শুরু, চারা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের রাজস্থলী সাব-জোনের উদ্যোগে রাঙামাটির রাজস্থলীতে শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’।

মঙ্গলবার (৩০ জুন) রাজস্থলী সরকারি কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

মেজর হাফিজ আহম্মদ সৈকত বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *