রাঙামাটিতে বিদেশি মদ-বিয়ারসহ সাথী রানী চাকমা আটক

রাঙামাটিতে বিদেশি মদ-বিয়ারসহ সাথী রানী চাকমা আটক

রাঙামাটিতে বিদেশি মদ-বিয়ারসহ সাথী রানী চাকমা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ এক চাকমা নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টা ২০ মিনিটের দিকে রাঙামাটি সদর উপজেলার কোতোয়ালি থানাধীন দেবাশীষ নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাথী রানী চাকমা (৩২) নামে এক নারীকে আটক করে। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুলিনপুর এলাকার বাসিন্দা।

অভিযানের সময় তার হেফাজত থেকে ৬ বোতল বিদেশি মদ এবং ৮টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবার নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed