সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন দেড় শতাধিক আটকে পড়া পর্যটক

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন দেড় শতাধিক আটকে পড়া পর্যটক

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন দেড় শতাধিক আটকে পড়া পর্যটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের মধ্যে দেড় শতাধিক পর্যটককে নিরাপদে বের করে আনতে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার বিকেলে মাচালং বাজার, সীমনাছড়া ও বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক থেকে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হচ্ছিল না। পরে সেনাবাহিনীর সমন্বয়ে নৌকার মাধ্যমে পানিতে তলিয়ে যাওয়া অংশ পার করে পর্যটকদের নিরাপদে গন্তব্যের পথে পাঠানো হয়।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। তাদের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ইতোমধ্যে প্রায় ১৫০ জন সাজেক ত্যাগ করেছেন। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে প্রায় ১০০ জন পুরুষ, ৪০ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সাজেকে অবস্থানরত বাকি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে তাদেরও নিরাপদে বের করে আনার ব্যবস্থা নেওয়া হবে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, যাদের জরুরি প্রয়োজন ছিল, তারা সেনাবাহিনীর সহায়তায় ধাপে ধাপে সাজেক ছেড়েছেন। অন্য পর্যটকেরা এখনো বিভিন্ন রিসোর্টে নিরাপদে অবস্থান করছেন। তারা রুম সার্ভিসের সুবিধা পাচ্ছেন। পানি কমে গেলে বাকিরাও নিরাপদে ফিরে যেতে পারবেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গত এলাকায় প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *