টানা বর্ষণে রাজস্থলীর উদয়াচরে সড়ক ধস, ফারুয়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বর্ষণে রাজস্থলীর উদয়াচরে সড়ক ধস, ফারুয়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বর্ষণে রাজস্থলীর উদয়াচরে সড়ক ধস, ফারুয়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার উদয়াচর (অরুণোদয় ৮ কিলো) এলাকায় কার্পেটিং সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে রাজস্থলী সদর উপজেলার সঙ্গে ফারুয়া ইউনিয়নের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টির কারণে উদয়াচর এলাকার প্রধান সড়কের একটি বড় অংশ পাহাড়ের নিচে ধসে যায়। সড়কটি ভেঙে যাওয়ায় ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, রাজস্থলী সদর থেকে ফারুয়া ইউনিয়নে যাতায়াতের এটি একমাত্র সড়ক। সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ফারুয়া ইউনিয়নসহ আশপাশের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগীরা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও ব্যাহত হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, টানা বর্ষণে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন সড়কে ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টির তীব্রতা কমে এলেই জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ শুরু করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে সড়কটি মেরামত না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প পথ ব্যবহার অথবা প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এ রুটে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed