পাহাড়ধসে নিহত লক্ষী চাকমার পরিবারকে প্রতিমন্ত্রী মীর হেলালের আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ধসে নিহত লক্ষী বিলাশ চাকমার (৬০) পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
গত ৭ জুলাই টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে মাটি ও গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে লক্ষী বিলাশ চাকমার মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনার পর রাঙামাটি জেলা পরিষদের মাধ্যমে নিহতের পরিবারের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির মুসাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।