ভারতে পাচারকালে সীমান্তে ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করল বিজিবি

ভারতে পাচারকালে সীমান্তে ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করল বিজিবি

ভারতে পাচারকালে সীমান্তে ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে ছোট হরিনা বিজিবির অধীনস্থ ১২ বিজিবি ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী নৌযানে তল্লাশি চালিয়ে ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

ছোট হরিনা বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নদীপথে টহল জোরদারের পাশাপাশি চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়।

ভারতে পাচারকালে সীমান্তে ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করল বিজিবি

অভিযানে ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অংশ নেয়। তল্লাশিকালে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে তাদের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গত মাসেও পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়েছিল।

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *