গুরুতর অসুস্থ স্কুলছাত্র আইকন চাকমার চিকিৎসায় ৩ বিজিবির আর্থিক সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুলছাত্রের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়ন। অসুস্থ শিক্ষার্থী আইকন চাকমার পরিবারের আর্থিক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবার (১৪ নভেম্বর) এ সহায়তা প্রদান করা হয়।
আইকন চাকমা (১৩) খাগড়াছড়ির পুজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা। বর্তমানে ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শনিবার শিক্ষার্থীর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্যে ৩ বিজিবির পক্ষ থেকে তার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সংকটময় সময়ে এ সহায়তা অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
দুর্গম পার্বত্য অঞ্চলে সীমান্ত নিরাপত্তা ও দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, বিপদের সময়ে এ ধরনের সহযোগিতা স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে।
এদিকে, অসুস্থ শিক্ষার্থী আইকন চাকমার দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি তার চিকিৎসা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।