পানছড়িতে বিজিবির অভিযানে ১২০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২০ ঘনফুট বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পানছড়ি কলেজ গেট এলাকায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলেজ গেট এলাকায় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির ১২০ ঘনফুট জ্বালানি কাঠ পাওয়া যায়।
পরে জব্দ করা কাঠ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।