প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে পানছড়িতে ধসে গেছে সড়কের একাংশ
![]()
নিউজ ডেস্ক
টানা এক সপ্তাহের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ির নালকাটা-শুকনাছড়ি সড়কের একটি বড় অংশ শুকনাছড়ি ছড়ার গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার চার নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, সড়কটি শত শত শিক্ষার্থী, হাজারো সাধারণ মানুষ এবং মৌসুমি সবজি চাষিদের একমাত্র যাতায়াতের পথ। সড়কটি ধসে যাওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষকে এখন বাড়ির আঙিনা ও দুর্গম জঙ্গলপথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
তিনি জানান, পাহাড়ি ঢলে ধসে সড়কটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় গেছে।
পানির স্রোত থাকায় এখনি সড়কটি মেরামত করা সম্ভব হচ্ছে না। আমরা সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন পাঠিয়েছি যাতে দ্রুত মেরামত করার উদ্যোগ গ্রহন করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।