সিলেট ও ঘাটাইলে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
রোববার (১২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, গত ১১ জুলাই সেনাবাহিনী প্রধান ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া এবং ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং প্রশিক্ষণের সার্বিক মান পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।