সেনাবাহিনী প্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলবুধবার (১৫ জুলাই) সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, ব-দ্বীপ ব্যবস্থাপনা, পানি সম্পদ উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। তিনি এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed