জুলাই শহীদ দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা

আলোচনা সভায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জুলাই আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে শহিদদের অবদানের কথা তুলে ধরা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *