দুর্গম পাহাড়ি এলাকায় বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনীর কাপ্তাই জোন

দুর্গম পাহাড়ি এলাকায় বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনীর কাপ্তাই জোন

দুর্গম পাহাড়ি এলাকায় বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনীর কাপ্তাই জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ, শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

কাপ্তাই জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ-এর দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে রাজস্থলী সাবজোনের অধিনায়ক মেজর মো. হাফিজ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী, শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ তুলে দেন।

দুর্গম পাহাড়ি এলাকায় বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনীর কাপ্তাই জোন

এ কর্মসূচির আওতায় মহাজনপাড়ার মোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা পেয়েছে। স্থানীয়দের মধ্যে চাল, ডাল, তেল, প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়, যা বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা, ইউপি সদস্য উদয় মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘব করা সেনাবাহিনীর মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *