ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল: ভ্যান্স
![]()
জার্নাল ডেস্ক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ব্যর্থ করার জন্য ইসরায়েল-সমর্থিত একটি প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জো রোগান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করতে একটি ‘অত্যন্ত গোপন ও ব্যাপক অর্থায়িত প্রচেষ্টা’ চলছে।
তিনি দাবি করেন, এ প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছ থেকে অর্থ পেয়েছেন। ওই ব্যক্তি ইসরায়েল সরকারের কিছু অংশের কাছ থেকেও অর্থ সহায়তা পেয়েছিলেন বলে ভ্যান্স অভিযোগ করেন।
ভ্যান্স বলেন, এসব ব্যক্তি তার অবস্থানের কঠোর সমালোচনা করছেন এবং তাকে লক্ষ্য করে আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছেন।
তবে ভাইস প্রেসিডেন্টের এই অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।