উপসাগরীয় দেশগুলোতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

উপসাগরীয় দেশগুলোতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

উপসাগরীয় দেশগুলোতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার পর সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। একই সঙ্গে তেল ও গ্যাস স্থাপনা, বিমানবন্দর এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এ ছাড়া অঞ্চলটির আরও কয়েকটি দেশও একই ধরনের হামলার বিষয়ে সতর্কতা জানিয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে না। ফলে সংঘাত আরও বিস্তৃত হলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে এর প্রভাব পড়তে পারে।

এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো সংঘাতে জড়িত পক্ষগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের লক্ষ্য, আলোচনার মাধ্যমে উত্তেজনা কমিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *