সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: এমআইএসটি পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: এমআইএসটি পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: এমআইএসটি পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা শুধু ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্য, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তাও জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তাই সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় উদ্ভাবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এমআইএসটিতে পৌঁছালে কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান তাকে স্বাগত জানান।

May be an image of text

পরিদর্শনের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির সাইবার রেঞ্জ ঘুরে দেখেন। এ সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে সাইবার রেঞ্জের সক্ষমতা, প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ব্রিফিংয়ে বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় সাইবার রেঞ্জের ভূমিকার ওপর আলোকপাত করা হয়।

এ সময় ড. শামছুল ইসলাম বলেন, সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।

May be an image of one or more people, scooter, helicopter, segway and text

পরিদর্শনের অংশ হিসেবে তিনি এমআইএসটির ম্যাভিরভ (MAVIROV) দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দলটির সদস্যরা তাদের উদ্ভাবনী কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে এমআইএসটির গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) শাখা প্রতিষ্ঠানটির পেটেন্ট, গবেষণা এবং উদ্ভাবনমূলক কার্যক্রম উপস্থাপন করে।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, গবেষণার ফল শুধু প্রতিবেদন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তা পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং দেশীয় পণ্যে রূপান্তর করতে হবে। এতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

May be an image of one or more people, dais and text

তিনি তরুণ উদ্ভাবকদের জন্য গবেষণা সুবিধা, প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত MATEROV International Underwater Robot Competition 2026-এ এমআইএসটির MATEROV দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে সেরা স্থান অর্জন করে বাংলাদেশের দলটি।

May be an image of one or more people and text

পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং ম্যাভিরভ দলের সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় এমআইএসটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *