নতুন সীমান্ত ক্রসিং খুলতে যাচ্ছে পাকিস্তান-ইরান

নতুন সীমান্ত ক্রসিং খুলতে যাচ্ছে পাকিস্তান-ইরান

নতুন সীমান্ত ক্রসিং খুলতে যাচ্ছে পাকিস্তান-ইরান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাণিজ্য সহযোগিতা বাড়াতে নতুন সীমান্ত ক্রসিং খুলতে সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান। বুধবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির বৈঠকের পর এ কথা জানানো হয় ।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং দুই দেশের অভিন্ন সীমান্তের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করে উভয় পক্ষ।

এসময় আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধান।

বৈঠকের পর মোমেনি বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে বাণিজ্য সহজতর করতে ইরান ও পাকিস্তান একটি নতুন সীমান্ত ক্রসিং খুলতে সম্মত হয়েছে।

মোমেনি আররো উল্লেখ করেন যে, দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমান প্রায় তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য সীমান্ত অবকাঠামোতে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রয়োজন হবে।

আঞ্চলিক উত্তেজনা প্রশমন, উত্তেজনা হ্রাসে সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার ক্ষেত্রে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টা ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন মোমেনি।

আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সমৃদ্ধি প্রসারের লক্ষ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যপ্রণালি জোরদার করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন তারা।

ইসলামাবাদ সফরকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গেও বৈঠক করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *