কুমিল্লায় বিজিবির অভিযানে জব্দকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লায় বিজিবির অভিযানে জব্দকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লায় বিজিবির অভিযানে জব্দকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কুমিল্লা সীমান্তে বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব ঘটনায় মাদকসহ ৫২৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া পলাতক রয়েছে আড়াই শতাধিক আসামি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লা ১০ বিজিবির ব্যবস্থাপনায় জব্দ করা মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

May be an image of crowd and text

সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গত তিন বছরে কুমিল্লা ১০ ও সুলতানপুর ৬০ বিজিবি প্রায় ২০ হাজার ২০০টি অভিযান চালিয়ে ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

May be an image of one or more people, temple and text that says "ব্যাবস্থাপনায়: কুমিল্লা ব্যাটালিয়ন (Jo বিজিবি) Face Shield 6 SSERO M রজার TTE ተርች"

বিজিবি জানায়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩৪ হাজার ২৩৫ বোতল ফেনসিডিল, ৩৪ হাজার ১৭২ বোতল স্কাফ সিরাপ, ১৮ হাজার ৪৯ বোতল বিয়ার, ৮৪ হাজার ৯৫৮ বোতল হুইস্কি, ২৩ হাজার ৯৮১ কেজি গাঁজা এবং ৩ লাখ ১০ হাজার ৫৯৮ পিস ইয়াবা। এছাড়া বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন, সিগারেট, জর্দা ও বিড়িও রয়েছে।

May be an image of windmill and text

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘কুমিল্লা ১০ বিজিবির ৯৬ দশমিক ১০ কিলোমিটার এবং সুলতানপুর ৬০ বিজিবির ৭৯ দশমিক ১০ কিলোমিটার সীমান্ত এলাকায় এসব মাদক জব্দ করা হয়েছে। বিজিবির একক অভিযান ও বিভিন্ন টাস্কফোর্সের অভিযানে উদ্ধার করা এসব মাদকদ্রব্য জনস্বার্থে ধ্বংস করা হবে।’

May be an image of text that says "HF মাদক মাদকনয় নয় মৃত্যুনয় ৃত্যু নয় মাদ ক্ত নচাই আনচাই চাই বিখি) 18당"

জেলা প্রশাসক রোজী আক্তার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক উদ্ধারে বিজিবি সফলতা দেখাচ্ছে। সকল বাহিনী ও প্রশাসনের সমন্বিত সহযোগিতায় কুমিল্লা সীমান্ত দিয়ে মাদকের চোরাচালান বন্ধ হবে বলে আশা করেন তিনি।

May be an image of text

সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটি মূলত একটি প্রতীকী আয়োজন। পুরো রিজিয়নে মাদক উদ্ধারের পরিমাণ আরও বেশি। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকের সরবরাহ চেইন ধ্বংস করতে হবে। পার্শ্ববর্তী দেশ থেকে আসা মাদকের আগ্রাসনে দেশের যুবসমাজ ধ্বংস হোক, তা কোনোভাবেই কাম্য নয়।’

অনুষ্ঠানে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল ইসলাম, ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, র‌্যাব অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *