মণিপুরে পৃথক অভিযানে নারী সদস্যসহ তিন জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

মণিপুরে পৃথক অভিযানে নারী সদস্যসহ তিন জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

মণিপুরে পৃথক অভিযানে নারী সদস্যসহ তিন জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত তিনটি সশস্ত্র সংগঠনের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (২ আগস্ট) ইম্ফল পূর্ব জেলার লামলাই থানার আওতাধীন নোংদা থংখং এলাকা থেকে কেসিপি (এমএফএল)-এর সক্রিয় সদস্য লৌরেমবাম রবিনসন সিং ওরফে বেনিনকে (৪৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি .৩২ ক্যালিবার পিস্তল, দুটি ম্যাগাজিন এবং .৩২ ক্যালিবারের নয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তিনি অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ, গোপন রাখা এবং পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে ১ আগস্ট বিষ্ণুপুর জেলার কুম্বি থানার আওতাধীন ওয়াংগু আহাল্লুপ সানাসাম লেইকাই এলাকায় নিজ বাড়ি থেকে আরপিএফ/পিএলএর সক্রিয় সদস্য নংগবাম নানাও সিংকে (৪১) গ্রেপ্তার করে মণিপুর পুলিশ।

এ ছাড়া শনিবার ইম্ফল পশ্চিম জেলার পাটসোই থানার আওতাধীন সালাম মামাং লেইকাই এলাকায় নিজ বাড়ি থেকে কেসিপি (আপুনবা)-এর সক্রিয় নারী সদস্য ইরম আমিশা ওরফে চানুলেম্বি, চনু ও চনবি (২৩)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনাগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *