কক্সবাজারে এসএসসিতে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন

কক্সবাজারে এসএসসিতে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন

কক্সবাজারে এসএসসিতে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ০৯ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল অনুযায়ী, কক্সবাজার জেলায় মোট ১৮ হাজার ২২৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ১২৮ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৫৭ দশমিক ০৯ শতাংশ।

ফলাফলে দেখা যায়, উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৮৯৯ জন জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর ৪ দশমিক ৯৬ শতাংশ।

গ্রুপভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি জিপিএ-৫ অর্জিত হয়েছে। এ বিভাগে ৫ হাজার ৯ জন পরীক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে ৮৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা উপস্থিত পরীক্ষার্থীর ১৬ দশমিক ৬৬ শতাংশ।

মানবিক বিভাগে ৮ হাজার ৫২৬ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৪৬৪ জন পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২২ জন, যা উপস্থিত পরীক্ষার্থীর ০ দশমিক ২৬ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৬৮৮ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬৭১ জন পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। উপস্থিত পরীক্ষার্থীর হিসাবে এ হার ০ দশমিক ৯৬ শতাংশ।

লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৪৫৪ জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৬৭৪ জন। ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৩৮৮ জন এবং মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৫১১ জন জিপিএ-৫ অর্জন করেছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিদুল আলম বলেন, “সামগ্রিকভাবে কক্সবাজারে ফলাফল খুব খারাপ হয়নি। তবে ভবিষ্যতে আরও ভালো ফল করতে হলে শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষকদেরও আরও আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *