বাংলাদেশিদের ভিসা দেওয়া বাড়তেই ফের মুখরিত কলকাতা নিউমার্কেট

বাংলাদেশিদের ভিসা দেওয়া বাড়তেই ফের মুখরিত কলকাতা নিউমার্কেট

বাংলাদেশিদের ভিসা দেওয়া বাড়তেই ফের মুখরিত কলকাতা নিউমার্কেট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা ফের চালু হয়েছে। বেড়েছে মেডিকেল ভিসা অনুমোদনের সংখ্যাও। এর ফলে প্রাণ ফিরে পাচ্ছে কলকাতার মিনি বাংলাদেশ বলে পরিচিত ‘নিউমার্কেট’ এলাকা।

পরিসংখ্যান বলছে, দেড়-দুই সপ্তাহ আগেও পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দিনে গড়ে ১ হাজার ২০০ পর্যটক প্রবেশ করেছিলেন ভারতে। বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫০০র আশপাশে। আর অন্য স্থলবন্দর ও বিমানবন্দরগুলো মিলিয়ে ভারতে আগত পর্যটকের সংখ্যা দৈনিক চার হাজারের মতো দাঁড়াচ্ছে।

যদিও এর প্রায় ৮০ শতাংশই মেডিকেল ভিসায় প্রবেশ করা পর্যটক, বাকি ২০ শতাংশ পর্যটনের উদ্দেশ্যে ভারত ভ্রমণ করছেন।

পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দ কলকাতা নিউমার্কেট। আর সেইসব অতিথির আগমনে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের মধ্যে।

kolkata

এখানকার পরিবহন ব্যবসা থেকে শুরু করে হোটেল, খাবার হোটেল, ফুটপাতে ছোট ছোট জামাকাপড়, মুদ্রা বিনিময় কেন্দ্র- সবখানেই এখন খুশির হাওয়া। একবাক্যে সবাই বলছেন, বাংলাদেশির ভিড়ে অবস্থার পরিবর্তন হচ্ছে কলকাতা নিউমার্কেট চত্বরে।

মার্কুইস স্ট্রিটে চৌমাথায় অবস্থিত কলকাতার ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস’ হাসপাতালের অধীন একটি আউটলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর খান জাগোনিউজকে বলেন, ‘আগে থেকে অনেকটাই অবস্থা ভালো হয়েছে। আশা করছি, পুরোনো দিনগুলো ফিরে আসবে।’

তিনি জানান, বর্তমানে প্রায় ৮০ শতাংশ ভ্রমণকারী মেডিকেল ভিসায় আসছে, বাকি ২০ শতাংশ পর্যটন ভিসায়।

গ্রিনলাইন পরিবহনের কর্মকর্তা শ্যামল ঘোষ বলেন, আমরা আশাবাদী। আগের তুলনায় ৬৫ শতাংশ যাত্রী বেড়েছে এবং এই সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে তিনটি গাড়ি চলছে, এর সংখ্যা আর বাড়বে।

সোহাগ পরিবহনের কর্মকর্তা সুরজিৎ ঘোষ জানান, আগের চেয়ে তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা বেড়েছে। তবে যতটা আশা করেছিলেন, ততটা এখনও হয়নি। প্রতিদিন একটি গাড়ি যাচ্ছে সীমান্তের উদ্দেশ্যে। যদি যাত্রী সংখ্যা বাড়ে সেক্ষেত্রে গাড়ির সংখ্যাও বাড়ানো হবে।

মেডিকেল ভিসায় কলকাতায় যাওয়া বাংলাদেশি পর্যটক প্রকাশ বলেন, পর্যটন ভিসা চালু হলেও তা দেওয়া হচ্ছে খুবই কম। বাংলাদেশের মানুষ এবং কলকাতার মানুষ উভয়েই একে অপরকে ভালোবাসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, পর্যটন ভিসা যদি আরও সহজ করে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি সংখ্যায় কলকাতায় আসতে পারবে। এর ফলে এই দুই দেশের সম্পর্কের আরও উন্নতি হবে।

ঢাকার বাসিন্দা প্রকাশ আরও বলেন, পর্যটন ভিসা চালু করলেও এখানে ভিসা বাণিজ্য হচ্ছে। পর্যটকদের হয়রানি করা হচ্ছে। প্রতিটা ভিসা নিতে বাংলাদেশি টাকায় ১৫ থেকে ২০ হাজার এমনকি ৩০ হাজার টাকা নেওয়া হচ্ছে। এটা বন্ধ করা উচিত এবং পর্যটন ভিসা ওপেন করে দেওয়া উচিত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *