লংগদুতে ঝড়ের কবলে নৌকা, ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবা

লংগদুতে ঝড়ের কবলে নৌকা, ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবা

লংগদুতে ঝড়ের কবলে নৌকা, ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম মাইনী বাজার থেকে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হঠাৎ ঝড় শুরু হলে কাপ্তাই হ্রদে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয়। একপর্যায়ে ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

এ সময় সালাম তাঁর চার বছর বয়সী ছেলেকে আঁকড়ে ধরে সাঁতরে নিরাপদে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে দূর থেকে একটি ট্রলার ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। ট্রলারের লোকজন সালামের হাত থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে সালামকে উদ্ধার করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তিনি পানিতে তলিয়ে যান।

লংগদুতে ঝড়ের কবলে নৌকা, ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবা

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান বলেন, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় হাসপাতালে আনার পর কিছুটা জটিলতা দেখা দেয়। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শিশুটির অবস্থা সুস্থ রয়েছে।

এদিকে নিখোঁজ সালামকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ডুবুরি দল পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে।

এরই মধ্যে স্থানীয় লোকজনও নৌকা নিয়ে নিখোঁজ সালামের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। তবে ঝড়ো আবহাওয়া ও হ্রদে প্রচণ্ড ঢেউ থাকায় উদ্ধারকাজে ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আকস্মিক ঝড়ের সময় কাপ্তাই হ্রদে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে নৌযান চলাচলে সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *