ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি থেকে ৫ রাইফেলসহ ১২ অস্ত্র চুরি

ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি থেকে ৫ রাইফেলসহ ১২ অস্ত্র চুরি

ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি থেকে ৫ রাইফেলসহ ১২ অস্ত্র চুরি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদের একটি সেনা ঘাঁটি থেকে পাঁচটি অ্যাসল্ট রাইফেল, সাতটি পিস্তল, ২১টি ম্যাগাজিন ও গোলাবারুদ চুরি হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, চুরির ঘটনা জানাজানি হওয়ার পর কীভাবে অস্ত্র ও গোলাবারুদ হারিয়ে গেল, তা জানতে বিস্তারিত অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। এফআইআরের তথ্য অনুযায়ী, অস্ত্র সংরক্ষণাগারের দরজার তালা খোলা অবস্থায় পাওয়া যায়।

সেকেন্দ্রাবাদ সেনানিবাসের বল্লারামে মাদ্রাজ রেজিমেন্টের এক লেফটেন্যান্ট কর্নেলের অভিযোগের ভিত্তিতে এ চুরির ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ‘কোটে অ্যান্ড ব্যাটালিয়ন ম্যাগাজিন’ বা গোলাবারুদ সংরক্ষণাগার খোলার সময় চুরির ঘটনা ধরা পড়ে। তখন দরজার তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

অস্ত্র ও গোলাবারুদের সর্বশেষ হিসাব করা হয়েছিল ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায়। এফআইআরে বলা হয়েছে, পরিস্থিতি এবং চুরি বা নিখোঁজ হওয়ার সঠিক সময় বর্তমানে জানা যায়নি। ঘটনা জানার পর সংশ্লিষ্ট ইউনিট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী এলাকাটি নিরাপদ করা ও সিলগালা করা এবং কমান্ড চেইন ও অন্যান্য কর্তৃপক্ষকে জানানো হয় বিষয়টি।

অস্ত্র ও গোলাবারুদের পূর্ণাঙ্গ মজুত এবং হিসাবসংক্রান্ত নথিপত্র পুনরায় যাচাই করা হয়েছে। অনুমোদিত সংরক্ষণ এলাকা ও আশপাশের স্থানেও চালানো হয়েছে তল্লাশি। এ ছাড়া রেজিস্টার ও সংশ্লিষ্ট নথি যাচাই, সংরক্ষণ ও হেফাজত এলাকার অনুমোদিত প্রবেশাধিকার থাকা ব্যক্তিদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

চুরি হওয়া অস্ত্র ও গোলাবারুদের ধরন বিবেচনায় এগুলো অননুমোদিতভাবে কারও কাছে থাকা, অপব্যবহার বা অন্যত্র সরিয়ে নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেনা ইউনিট। তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সব নথি সরবরাহ এবং পূর্ণ সহযোগিতা করারও কথা জানিয়েছে সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিট।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *