পাহাড়ে শহিদ ল্যান্স নায়েক আবেদ আলী বীর বিক্রমের ৩৮তম শাহাদাতবার্ষিকী আজ

পাহাড়ে শহিদ ল্যান্স নায়েক আবেদ আলী বীর বিক্রমের ৩৮তম শাহাদাতবার্ষিকী আজ

পাহাড়ে শহিদ ল্যান্স নায়েক আবেদ আলী বীর বিক্রমের ৩৮তম শাহাদাতবার্ষিকী আজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে অসীম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে সশস্ত্র শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শাহাদাতবরণকারী শহিদ ল্যান্স নায়েক মো. আবেদ আলী, বীর বিক্রমের ৩৮তম শাহাদাতবার্ষিকী আজ।

শহিদ ল্যান্স নায়েক মো. আবেদ আলী, বীর বিক্রম, ১৯৮৮ সালে পার্বত্য চট্টগ্রামে ১২ ইস্ট বেঙ্গল (দি স্ট্রাইকিং টুয়েলভ)-এর সঙ্গে জুরাছড়ি জোনে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালের ১০ সেপ্টেম্বর জুরাছড়ি জোনের অন্তর্গত মদইন্যাপাড়া ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একটি টহল দল অভিযান পরিচালনা করে।

সকাল ১০টা ১৫ মিনিটে মেজর শহীদ আহমেদের নেতৃত্বে বের হওয়া ওই টহল দলের এক নম্বর স্কাউট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ল্যান্স নায়েক আবেদ আলী। অত্যন্ত সাহসী ও দক্ষ সেনাসদস্য হিসেবে পরিচিত আবেদ দুর্গম পাহাড়ি এলাকায় ঘন অরণ্যের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলেন।

টহল দলটি আনুমানিক সকাল ১১টার দিকে দুর্গম পাহাড়ি অরণ্যে শান্তি বাহিনীর পেতে রাখা অ্যাম্বুশের মুখে পড়ে। এ সময় শান্তি বাহিনীর সদস্যরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এতে ল্যান্স নায়েক আবেদ আলী গুরুতর আহত হন।

গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি দমে যাননি। আহত অবস্থাতেই নিজের এসএমজি দিয়ে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করতে থাকেন। একপর্যায়ে শান্তি বাহিনীর ছোড়া গ্রেনেডের আঘাতে তিনি আরও গুরুতর আহত হন।

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব থেকে বিচ্যুত হননি ল্যান্স নায়েক আবেদ আলী। গুরুতর আহত অবস্থায়ও তিনি শান্তি বাহিনীর সশস্ত্র সদস্যদের প্রতিহত করার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যান। একপর্যায়ে যুদ্ধক্ষেত্রেই তিনি শাহাদাতবরণ করেন।

দেশের জন্য তাঁর আত্মত্যাগ, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করেন।

পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহিদ ল্যান্স নায়েক মো. আবেদ আলীর এই আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনীর বীরত্ব, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাঁর ৩৮তম শাহাদাতবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *