কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত প্রাইভেট কারের গতিরোধ করে মাহমুদুল হক (৪৫) নামে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাহমুদুল হক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পরিবার নিয়ে থাকেন। ওই এলাকায় ও রামুতে তার আসবাবের ব্যবসা রয়েছে।

মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে রামু যাচ্ছিলেন তিনি। খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিন অভিযোগ করেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে মাহমুদুল হকের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে লিয়াকত আলীর তিন ভাই জায়েদ আলী, কিতাব আলী ও ওয়াদুদ আলী এবং তাদের সহযোগী মো. নাসেরসহ ছয়জন এ হামলা চালিয়েছেন।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *