উখিয়ায় রেজুখালের ভাঙন পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক

উখিয়ায় রেজুখালের ভাঙন পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক

উখিয়ায় রেজুখালের ভাঙন পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় রেজুখালের নাব্যতা ও দুই তীরের ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি ঊর্ধ্বতন প্রতিনিধিদল। শুক্রবার (৯ অক্টোবর) সকালে তাঁরা খালের ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এর আগে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির কক্সবাজার সফরকালে রেজুখালের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত আবেদন করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে খালের ভাঙনে আশপাশের জনবসতি, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয়রা জানান, রেজুখালের ভাঙন দীর্ঘদিন ধরে তাঁদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাঙন অব্যাহত থাকলে আশপাশের বসতি ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত টেকসই প্রতিরক্ষাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের পর এবার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

পরিদর্শনকালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সরওয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রচেষ্টা এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের নেতৃত্বে ঊর্ধ্বতন প্রতিনিধিদল রেজুখালের ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন। ভাঙন রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা তাঁরা সরাসরি পর্যবেক্ষণ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অবহিত করার আশ্বাসও দিয়েছেন তাঁরা।

রেজুখালের ভাঙন রোধে দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হলে আশপাশের জনবসতি, কৃষিজমি ও অবকাঠামো সুরক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের উদ্বেগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন পরিদর্শনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *