সড়ক অবরোধের মধ্যেও দুৃর্গম জারুলছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত পাহাড়িরা

সড়ক অবরোধের মধ্যেও দুৃর্গম জারুলছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত পাহাড়িরা

সড়ক অবরোধের মধ্যেও দুৃর্গম জারুলছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত পাহাড়িরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অবরোধের কারণে যোগাযোগব্যবস্থায় প্রতিকূলতা সৃষ্টি হলেও প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে উপজেলার দুর্গম জারুলছড়ি এলাকার নতুন দোকানে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।

সড়ক অবরোধের মধ্যেও দুৃর্গম জারুলছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত পাহাড়িরা

করেঙ্গাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজের উপস্থিতিতে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ পর্যন্ত আনুমানিক ৯০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কার্যক্রমটি চলমান রয়েছে।

ইউপিডিএফ সন্ত্রাসীদের কারনে সাজেক সড়কে অবরোধের কারণে যাতায়াত ও যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণে বাড়তি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সড়ক অবরোধের মধ্যেও দুৃর্গম জারুলছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত পাহাড়িরা

দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষ যাতে যোগাযোগের প্রতিকূলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের জন্য সমানভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করার এ উদ্যোগে জরুরি স্বাস্থ্যসেবার পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।