খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। রোববার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতোজ আলী খান, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা এবং ক্রীড়া ব্যক্তিত্ব তুহিন কুমার দে।
আন্তঃউপজেলা পর্যায়ে এ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থানীয় খেলাধুলার চর্চা ও প্রতিযোগিতামূলক পরিবেশকে উৎসাহিত করার একটি উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন উপজেলার খেলোয়াড়দের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।