ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) ভোরে বিজিবির রামগড় ব্যাটালিয়ন পরিচালিত এ অভিযানে জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় চোরাচালানবিরোধী বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি উঁচু-নিচু এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জব্দ করা শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের কথা উল্লেখ করে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাহিনীটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *