সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’
![]()
জার্নাল প্রতিবেদক
সৌদি আরামকো তেল কোম্পানির সদরদপ্তরে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে কেবল একটি অফিস ভবনে ‘ছোটখাটো’ আগুন লাগার কথা জানালেও, বর্তমানে ভবনটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
এই ঘটনার সাথে পরিচিত সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে, কমপ্লেক্সের একটি ভবনের আগুন এখন বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে।
সূত্রগুলোর মতে, কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানটির কর্মীরা বর্তমানে দূর থেকেই (রিমোটলি) কাজ চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের অবকাঠামো মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।